1 Answers
JCL কোং লি. বৈদেশিক বাণিজ্যের রপ্তানি বাণিজ্যের সাথে সম্পৃক্ত, যা দেশের অর্থনীতিতে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
যে প্রক্রিয়ায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে অন্যদেশে পণ্যসামগ্রী বিক্রয় করা হয় তাকে রপ্তানি বলে। রপ্তানির মাধ্যমে দেশে উৎপাদিত পণ্য- দ্রব্য বিদেশে অবস্থানরত ক্রেতার নিকট বিক্রয় করা হয়। অন্য দেশ থেকে পণ্য কিনে পরিবর্তনের মাধ্যমে আরেক দেশে বিক্রয় করা হলে তাকে রপ্তানি হিসেবে গণ্য করা হয়।
উদ্দীপকে দেখা যায়, JCL কোং লি. ইলেক্ট্রনিক্স সামগ্রী উৎপাদন করার জন্য চীন, জাপান ও কোরিয়া থেকে উৎপাদনের বিভিন্ন উপকরণ সংগ্রহ করে। পরবর্তীতে তারা এ উপকরণগুলোর সাহায্যে নিজস্ব কারখানায় টেলিভিশন, ফ্রিজ, মোটর সাইকেল এবং স্মার্ট ফোন উৎপাদন করে দেশের গুরুত্বপূর্ণ শহরে শোরুম স্থাপনের মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা করে। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্য নেপাল, ভুটান, ইন্দোনেশিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করেছে। যেহেতু তারা বিদেশ থেকে পণ্য কিনে দেশে এনে এর রূপ পরিবর্তন করে বিদেশে রপ্তানি করছে, তাই তাদের ব্যবসায়টি রপ্তানি বাণিজ্যের সাথে সম্পৃক্ত।
রপ্তানি বাণিজ্যের মাধ্যমে দেশীয় পণ্য বিদেশে বেশি মূল্যে বিক্রয় করা যায়। ফলে দেশীয় এসব পণ্যের গুণগত মানের দিকে অধিক গুরুত্ব দেওয়ার মাধ্যমে মানোন্নয়ন সম্ভব হয়। রপ্তানির মাধ্যমে অধিক অর্থ উপার্জনের ফলে দেশীয় শ্রমিকদের শ্রমের যথাযথ মূল্য দেওয়া সম্ভব হয়। অন্যদিকে আমদানি অপেক্ষা রপ্তানি বাড়ার সুযোগ সৃষ্টি হয়, যার মাধ্যমে দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন সম্ভব। উদ্দীপকে JCL কোম্পানিও তাদের উৎপাদিত পণ্যসামগ্রী বিদেশ রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।