1 Answers
উদ্দীপকে উল্লিখিত 'খ' দেশের অর্থব্যবস্থা একটি রাষ্ট্রের উন্নয়নে সহায়ক। 'খ' দেশে ইসলামি অর্থব্যবস্থা বিদ্যমান। ইসলামি অর্থব্যবস্থা মানব কল্যাণমুখী অর্থব্যবস্থা। ইসলামি অর্থব্যবস্থায় সকল কার্যক্রম ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী সম্পন্ন হয়ে থাকে। ইসলামি অর্থব্যবস্থা আধুনিক ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক দুই রকম ব্যবস্থার মধ্যবর্তী এক সুষ্ঠু ও সুবিচারপূর্ণ অর্থব্যবস্থা। ইসলামি অর্থব্যবস্থায় সম্পদ এককেন্দ্রিক না করে সুষম বণ্টনের ব্যবস্থা রয়েছে। সুতরাং ইসলামি অর্থব্যবস্থা বাস্তবায়িত হলে সামাজিক শান্তি ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পরিবেশ বিরাজ করবে।
উদ্দীপকে উল্লিখিত 'খ' দেশের অর্থব্যবস্থা সুদমুক্ত এবং দেশটিতে সম্পদের সুষম বণ্টন ব্যবস্থা প্রচলিত রয়েছে বলে এটি একটি রাষ্ট্রের উন্নয়নে সহায়ক। কেননা সুদভিত্তিক অর্থব্যবস্থায় সম্পদের সুষম বণ্টন হয় না এবং সম্পদ গুটিকয়েক লোকের হাতে আবদ্ধ থাকে যা যেকোনো রাষ্ট্রের উন্নয়নের প্রতিবন্ধক। আর সুদমুক্ত অর্থব্যবস্থায় যেহেতু সম্পদের সুষম বণ্টন হয় সেহেতু সুদমুক্ত বা ইসলামি অর্থব্যবস্থা যে কোনো রাষ্ট্রের উন্নয়নে সহায়ক।