1 Answers
উদ্দীপকের চিত্র-১ হলো কম্পিউটার এবং চিত্র-২ হলো মোবাইল ফোন। বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর। তথ্য প্রযুক্তিই কৃষিতে এনে দিতে পারে নতুন সম্ভাবনা। আর ইন্টারনেটের মাধ্যমে কৃষকের চাহিদা মাফিক, সঠিক সময়োপযোগী এবং কৃষিবিষয়ক আধুনিক তথ্য ও প্রযুক্তি সম্পর্কে জানা যায়।
কম্পিউটার ও মোবাইল ফোন দুটোর মাধ্যমেই ইন্টারনেট ব্যবহার করে কৃষি ফসলের উৎপাদন প্রযুক্তি, গবেষণালব্ধ ফলাফল, ব্যবহার কৌশল, কৃষি সমস্যা ও তার সমাধান পাওয়া যায়। বাংলাদেশের অধিকাংশ কৃষকই গরীব এবং অশিক্ষিত। যার ফলে অনেকেই কম্পিউটার ব্যবহার জানেন না। তাছাড়া কম্পিউটারের ব্যবহার বাংলাদেশের গরীব কৃষকদের জন্য অত্যন্ত ব্যয়বহুল। এটি ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগ ও বিদ্যুতের ব্যবস্থা থাকতে হয়। এজন্য আলাদা প্রশিক্ষণেরও দরকার হয় যা অপ্রতুল। অপরদিকে মোবাইল ফোন সহজলভ্য ও স্বল্পমূল্যের হওয়ায় সকল কৃষকেরই কেনার সামর্থ্য রয়েছে। তাছাড়া মোবাইল ফোন ব্যবহারের জন্য আলাদা প্রশিক্ষণের প্রয়োজন পড়ে না। অশিক্ষিত কৃষকও কৃষি কল সেন্টারে ফোন করে কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সমস্যার সমাধান জানতে পারেন। মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলোও খুব কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। তাছাড়া এসএমএস ভিত্তিক কৃষি তথ্য সেবা চালু থাকায় সারা দেশে মাঠ পর্যায়ে কর্মরত ব্যক্তি ও কৃষকের কাছে দ্রুত তথ্য পৌঁছে যায়।
অতএব, উদ্দীপকের চিত্র-২ অর্থাৎ মোবাইল ফোন কৃষি উন্নয়নের জন্য অধিকতর উপযোগী বলে আমি মনে করি।