1 Answers
কৃষির বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে শেফালী বেগমের যথাযথ প্রশিক্ষণ থাকায় তার অভিজ্ঞতা অসহায় মেয়েদের তুলনায় বেশি। শেফালী বেগম একজন নারী উদ্যোক্তা। তিনি এলাকার একটি NGO-এর সাথে জড়িত। তিনি সেখান হতে কৃষি উন্নয়নমূলক কাজ যেমন- পোল্ট্রি পালন, মৎস্য চাষ এবং মধু উৎপাদন সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি প্রশিক্ষণ শেষে গ্রামের অসহায় মেয়েদেরকে কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য ও সেবা প্রাপ্তি সম্পর্কে সাহায্য ও সহযোগিতা করেন।
শেফালী বেগম NGO থেকে পোল্ট্রি পালন, মৎস্য চাষ ও মধু উৎপাদন সম্পর্কে বিস্তারিত জানতে পারেন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে। এরপর তিনি গ্রামের অসহায় মেয়েদের কৃষি সংক্রান্ত যাবতীয় তথ্য ও সেবা প্রদান করেন। গ্রামের মেয়েরা কৃষিকাজে কোনো সমস্যায় পড়লে শেফালী বেগমের কাছ থেকে তথ্য নিয়ে কাজ করে। তাই দেখা যাচ্ছে শেফালী বেগমের অভিজ্ঞতা অসহায় মেয়েদের থেকে অবশ্যই বেশি।
পরিশেষে বলা যায়, অসহায় মেয়েদের কৃষি বিষয়ে অভিজ্ঞতার তুলনায় শেফালীর কৃষির অভিজ্ঞতা উত্তম।