1 Answers

উদ্দীপকে জনাব পাপিয়া গোমেজের স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাময়িক ফল কিছুটা ভালো মনে হলেও স্থায়ী ফল ভালো নয়। পক্ষান্তরে, জনাব শিনজিয়াং জং এর প্রতিষ্ঠানের নেতৃত্বের ধরন গণতান্ত্রিক হওয়ায় এর দীর্ঘমেয়াদি ফল ভালো। তাই বলা যায়, জনাব পাপিয়া গোমেজের তুলনায় জনাব শিনজিয়াং জং এর নেতৃত্বদান পদ্ধতি উত্তম।

যে নেতৃত্বে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখে এবং সকল সিদ্ধান্ত নিজের ইচ্ছামতো গ্রহণ করে তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এরূপ নেতৃত্বে সাধারণত নেতিবাচক হয়। কর্মীদের ভয়ভীতি ও শাস্তি প্রদানের মাধ্যমে কাজ আদায় করা হয় বলে এরূপ নেতৃত্ব ফলপ্রসূ হয় না। অন্যদিকে গণতান্ত্রিক নেতৃত্বের ফলে গণতান্ত্রিক মূল্যবোধ ও সকলের মতামতের সুযোগ সৃষ্টি হয়। এ নেতৃত্বের মধ্য সাম্য ও মত প্রকাশের স্বাধীনতা বিদ্যমান। এ পদ্ধতিতে অধস্তনদের পরামর্শ ও উৎসাহ প্রদান করে কাজ আদায় করা হয়। তাই এ পদ্ধতি অধিক ফলপ্রসূ ও কার্যকর।

উদ্দীপকে জনাব পাপিয়া গোমেজ শাপলা ডাইং এর ব্যবস্থাপক। তিনি কর্মীদের ভয়-ভীতি ও শাস্তি প্রদান অর্থাৎ স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে কাজ আদায় করেন। এটি একটি নেতিবাচক নেতৃত্ব পদ্ধতি। এ পদ্ধতিতে কর্মীদের ওপর চাপ সৃষ্টি করা হয়। ফলশ্রুতিতে কর্মীরা প্রশাসনের ওপর অসন্তুষ্ট হয় ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। তাই এ নেতৃত্ব কার্যকর ও ফলপ্রসূ নয়।

উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, স্বৈরতান্ত্রিক নেতৃত্বের তুলনায় গণতান্ত্রিক নেতৃত্ব অধিক কার্যকর ও ফলপ্রসূ। তাই জনাব পাপিয়া গোমেজের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব পদ্ধতির তুলনায় জনাব শিনজিয়াং জং এর গণতান্ত্রিক নেতৃত্ব পদ্ধতি অধিক উত্তম, কার্যকর ও ফলপ্রসূ।

5 views

Related Questions