1 Answers
উদ্দীপকে মৃদুল এর গৃহীত অনুমান হলো সাদৃশ্যানুমান আরোহ এবং নাফিসার গৃহীত অনুমান হলো বৈজ্ঞানিক আরোহ। আমি মনে করি, মৃদুল এর গৃহীত অনুমান প্রক্রিয়ার তুলনায় নাফিসার গৃহীত অনুমান প্রক্রিয়া অধিকতর যুক্তিযুক্ত। নিচে আমার উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হলো-
- বৈজ্ঞানিক আরোহ আমরা বিশেষ থেকে সার্বিকে গমণ করি। পক্ষান্তরে সাদৃশ্যানুমান অনুমানে বিশেষ থেকে বিশেষে গমন করি।
- বৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্বন্ধের উপর প্রতিষ্ঠিত। পক্ষান্তরে সাদৃশ্যানুমান আরোহ অসম্পূর্ণ সাদৃশ্যের উপর প্রতিষ্ঠিত।
- বৈজ্ঞানিক আরোহে প্রাপ্ত সিদ্ধান্ত নিশ্চিত। কিন্তু সাদৃশ্যানুমান আরোহে প্রাপ্ত সিদ্ধান্ত সম্ভাব্য মাত্র।
- সাদৃশ্যানুমান আরোহ বৈজ্ঞানিক আরোহের অনুগামী। পক্ষান্তরে বৈজ্ঞানিক আরোহ সর্বদা সাদৃশ্যানুমান আরোহের। অগ্রগামী।
- সাদৃশ্যানুমান আরোহ বৈজ্ঞানিক আরোহের মতো বিভিন্ন স্তর অতিক্রম করতে হয় না। কিন্তু বৈজ্ঞানিক আরোহকে একটি বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে বিভিন্ন বৈজ্ঞানিক স্তর অতিক্রম করতে হয়।
- সাদৃশ্যানুমান আরোহে বিশ্লেষণের প্রয়োজন হয় না, বৈজ্ঞানিক আরোহে বিশ্লেষণের প্রয়োজন হয়।
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে মৃদুল এর গৃহীত সাদৃশ্যানুমান আরোহের চেয়ে নাফিসার গৃহীত বৈজ্ঞানিক আরোহকে আমি অধিকতর যুক্তিযুক্ত মনে করি।
6 views
Answered