1 Answers

উদ্দীপকে শিক্ষক ও বিমলের অনুমান প্রক্রিয়ার মধ্যে শিক্ষকের অনুমান প্রক্রিয়া অধিক যুক্তিযুক্ত। নিচে আমার মতামত আলোচনা করা হলো-

⇨ বৈজ্ঞানিক আরোহে আমরা বিশেষ থেকে সার্বিকে গমন করি। পক্ষান্তরে সাদৃশ্যানুমান অনুমানে বিশেষ থেকে বিশেষে গমন কর। 

⇨ বৈজ্ঞানিক আরোহ কার্যকারণ সম্বন্ধের উপর প্রতিষ্ঠিত। পক্ষান্তরে সাদৃশ্যানুমান আরোহ অসম্পূর্ণ সাদৃশ্যের উপর প্রতিষ্ঠিত। 

⇨ বৈজ্ঞানিক আরোহে প্রাপ্ত সিদ্ধান্ত নিশ্চিত। কিন্তু সাদৃশ্যানুমান আরোহে প্রাপ্ত সিদ্ধান্ত সম্ভাব্য মাত্র। 

⇨ সাদৃশ্যানুমান আরোহ বৈজ্ঞানিক আরোহের অনুগামী। পক্ষান্তরে বৈজ্ঞানিক আরোহ সর্বদা সাদৃশ্যানুমান আরোহের অগ্রগামী।

⇨ সাদৃশ্যানুমান আরোহে বৈজ্ঞানিক আরোহের মতো বিভিন্ন স্তর অতিক্রম করতে হয় না। কিন্তু বৈজ্ঞানিক আরোহকে একটি বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে বিভিন্ন বৈজ্ঞানিক স্তর অতিক্রম করতে হয়। 

⇨ সাদৃশ্যানুমান আরোহে বিশ্লেষণের প্রয়োজন হয় না বৈজ্ঞানিক আরোহে বিশ্লেষণের প্রয়োজন হয়।

উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে বিমলের গৃহীত সাদৃশ্যমূলক অনুমানের চাইতে শিক্ষকের গৃহীত বৈজ্ঞানিক আরোহ অধিক যুক্তিযুক্ত।

5 views

Related Questions