1 Answers

রক্তচাপ যখন স্বাভাবিকের চেয়ে সবসময় বেশি থাকে তখন এই অবস্থাকে উচ্চ রক্তচাপ বলে।

উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের উচিত নিয়মতান্ত্রিক জীবনযাপন করা। এতে তারা সুস্থভাবে বেঁচে থাকতে পারবে।

মাজহার সাহেব উচ্চ রক্তচাপে ভুগছেন। তাই তিনি ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, ওজন ঠিক রাখা ও শরীরের উপযোগী নিয়ম যথাযথ মেনে চলেন। মাজহার সাহেবের এই নিয়ন্ত্রিত জীবন তাকে সুস্থ রাখতে সাহায্য করে। তিনি সুষম খাবার ও তার জন্যে উপযোগী খাদ্যগুলোই শুধু গ্রহণ করেন। এছাড়া তিনি নিয়মিত ব্যায়াম করেন। ফলে তার শরীরের ওজন ঠিক থাকে। তিনি তার খাদ্য তালিকায় আঁশযুক্ত ও টক জাতীয় খাবার, ডাল, বাদাম, ডাব, টক দই, মাছ, চর্বি ছাড়া মাংস, ডিম প্রয়োজনীয় পরিমাণে রাখেন। এছাড়া বেশি লবণ, তৈলাক্ত খাবার, চর্বি যুক্ত খাবার, ফাস্ট ফুড, সফট্ ড্রিংকস, চাইনিজ লবণ পরিহার করেন। এভাবেই তিনি নিয়মতান্ত্রিক উপায়ে জীবনযাপন করেন। যা তাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, হৃদরোগের ঝুঁকি ইত্যাদি হতে মুক্ত রাখে ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করে।

4 views

Related Questions