1 Answers

মাজহার সাহেব উচ্চ রক্তচাপে ভুগছেন। 

মাজহার সাহেব ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে সুষম খাদ্য খেতে বললেন। এছাড়া কিছু খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে বললেন।

নিম্নে মাজহার সাহেবের জন্য যেসব খাবার নিষিদ্ধ সেসব খাবারের একটি চার্ট দেওয়া হলো-

১. বেশি লবণযুক্ত খাবার যেমন- পনির, আচার-চাটনি, সস, চিপস্, চানাচুর। 

২. লবণে সংরক্ষিত যে কোনো খাবার যেমন- নোনা ইলিশ, টিনজাত মাছ। 

৩. মাখন, ঘি, ডালডা, নারকেল এবং বেশি তৈলাক্ত ও চর্বিযুক্ত খাদ্য।

৪. চর্বি যুক্ত মাংস ও এদের তৈরি খাদ্য। 

৫. ফাস্ট ফুড যেমন- চিকেন ফ্রাই, মাংসের তৈরি নাগেট, পিজ্জা, বেকারির খাবার, সফট্ ড্রিংকস ইত্যাদি। 

৬. সালাদে লবণ ও সালাদ ড্রেসিং। ৭. সয়া সস, চায়নিজ লবণ বা টেস্টিং সল্ট। 

মাজহার সাহেবের সুস্থতার জন্য উল্লিখিত খাবারসমূহ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।

5 views

Related Questions