1 Answers
যে প্রক্রিয়ায় পরিপাকের ফলে উৎপন্ন সরল খাদ্য উপাদান রক্তস্রোতে প্রবেশ করে তাকে শোষণ বলে।
আলু, ভাত, চিনি, ফল এসব খাদ্য কাবোহাইড্রেট জাতীয় খাবার। অর্থাৎ জাহিদ সাহেব কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণ করেন।'
কার্বোহাইড্রেটের শোষণ প্রক্রিয়া নিচে বর্ণনা করা হলো-
ডাইস্যাকরাইডগুলোর মধ্যে মল্টোজ প্রধানত মধ্য ক্ষুদ্রান্ত্র ও নিম্ন ক্ষুদ্রান্ত্রের প্রথমাংশ, সুক্রোজ মধ্য ক্ষুদ্রান্ত্রের শেষ ভাগ ও নিম্ন ক্ষুদ্রান্ত্র থেকে এবং ল্যাকটোজ গ্রহণী ও মধ্য ক্ষুদ্রান্ত্র থেকে শোষিত হয়। ডাইস্যাকারাইডগুলো শেষিণের সময় ক্ষুদ্রান্ত্রের কোষঝিল্লিতে ভেঙে মনোস্যাকারাইডে পরিণত হয় ও রক্তে প্রবেশ করে। সকল কার্বোহাইড্রেট পরিপাক শেষে মনোস্যাকারাইডরূপে ক্ষুদ্রান্ত্রে গিয়ে শোষিত হয়। মনোস্যাকারাইডাগুলো অতি উচ্চমাত্রায় পানিতে দ্রবণীয় ও ব্যাপনযোগ্য হওয়ায় এরা দ্রুত আন্ত্রিক পর্দার বাধা অতিক্রম করতে পারে। ফ্রুক্টোজ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে রক্তে প্রবেশ করে। অন্ত্রের কোষঝিল্লিতে বিশেষ বাহক দ্বারা গ্লুকোজ ও গ্যালাকটোজের শোষণ সম্পন্ন হয়।