1 Answers
পুষ্টিবিদ আহনাফের ওজন কমানোর জন্য বেশি বেশি শাকসবজি, ফল এবং ছোট মাছ খাওয়াতে বলেন ভিটামিনযুক্ত খাবার।
খাদ্য উপাদানগুলোর মধ্যে ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন জাতীয় খাদ্য উপাদান রোগ প্রতিরোধে সহায়তা করে।, ভিটামিনযুক্ত খাবারের শোষণ প্রক্রিয়া নিচে বিশ্লেষণ করা হলো-
ক্ষুদ্রান্ত্রের ভিতরে পিত্তলবণের সাহায্যে মনোগ্লিসারাইড, দীর্ঘাণু ফ্যাটি এসিড, ফসফোলিপিড, কোলেস্টেরল প্রভৃতি নিয়ে যে মিসেল কণাগুলো সৃষ্টি হয়, চর্বিতে দ্রবণীয় ক্যারোটিন, ভিটামিন 'ডি', 'ই' এবং 'কে' সেই মিসেলে অন্তর্ভুক্ত হয়ে প্রধানত গ্রহণী ও মধ্য ক্ষুদ্রান্ত্র হতে শোষিত হয়। খাদ্যের ভিটামিন 'এ' পিত্তলবণের সাহায্য ছাড়াই গ্রহণী ও মধ্য ক্ষুদ্রান্ত্র হতে শোষিত হয়। পানিতে দ্রবণীয় ভিটামিনগুলোর মধ্যে ভিটামিন 'বি১২' পাকস্থলি রসের এসিড ও অন্তর্নিহিত পদার্থের সাহায্যে সক্রিয়ভাবে শেষ ক্ষুদ্রান্ত্র হতে শোষিত হয়। অন্তর্নিহিত পদার্থটি 'বি১২' অণুর সাথে মিলে যে যৌগ উৎপাদন করে ক্যালসিয়াম, আয়রনের উপস্থিতিতে তা হতে 'বি' সহজেই শেষ ক্ষুদ্রান্ত্রের ঝিল্লিতে মাইক্রোভিলায় একটি বাহক প্রোটিনের অণুতে স্থানান্তরিত হতে পারে এবং ঐ বাহক 'বি১২' যৌগের আকারেই কোষঝিল্লি অতিক্রম করে শোষিত হয়। অন্তর্নিহিত পদার্থটির ক্ষরণ ব্যাহত হলে 'বি১২' বিশোষিত হতে পারে না। ফলে পার্নিসিয়াস এনিমিয়া রোগ হয়। আন্ত্রিক জীবাণুর দ্বারা সংশ্লেষিত ভিটামিনগুলোর মধ্যে কেবল ভিটামিন 'কে' এবং ফলিক এসিড মানুষের মলাশয় হতে উল্লেখযোগ্য পরিমাণে শোষিত হয়।