1 Answers
মৃধার নৈতিক আচরণ পরিবর্তনে শিক্ষিকা ভূমিকা রাখতে পারেন। তরুণ বয়সে মানুষ বড়দের নির্দেশনা বা শাস্তির ভয়ে নিজেদের আচরণ নিয়ন্ত্রণে সচেষ্ট হয় না। ফলে অনেকেই সামাজিকভাবে অস্বীকৃত নৈতিক আচরণে অভ্যস্ত হয়ে পড়ে।
উদ্দীপকে মৃধা শিক্ষিকার কাছে মিথ্যা বলে অনৈতিক কাজ করেছে। তিনি মৃধার আচরণ প্রত্যক্ষ করে মৃধাকে বোঝালেন। মৃধার আচরণ পরিবর্তনে শিক্ষিকা তাকে নৈতিকতা অর্জনের পরামর্শ দেন। কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যেকোনো বয়সের ছেলেমেয়েদের মধ্যে বিবেকের উন্মেষ আচরণ নিয়ন্ত্রণ করতে সক্ষম। বিবেক একটি মানসিক ক্ষমতা যা বাইরের নিয়ন্ত্রণমুক্ত। তরুণ বয়সে মৃধা দলীয় স্বীকৃতি, জাগ্রত বিবেক, সৃজনশীলতা, বাস্তব অভিজ্ঞতা, অন্যায় কাজের জন্য অনুশোচনা করতে শিখলেই আদর্শ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তাই শিক্ষিকা মৃধার আচরণ পরিবর্তনে তার বিবেককে ব্যবহার করে নৈতিকতা অর্জনের পরামর্শ দেন।
সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, যথাযথ নৈতিক আচরণের শিক্ষা মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করে।