1 Answers
উদ্দীপকের জনাব আবু সাঈদ তার ছেলে জুনায়েদকে একজন আদর্শ আলেম ও হাফিজে কুরআন হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেন। তার এ সিদ্ধান্তে বিরোধিতা করে তারই বড় মেয়ে জামিলা। জামিলার মানসিকতা পরিবর্তনে আবু সাঈদের স্ত্রী সায়মার উদ্ধৃত হাদিসটির ভূমিকা অতুলনীয়। সায়মার উদ্ধৃত হাদিসটি ছিল-
مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا
অর্থ : “যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ তিলাওয়াত করে সে নেকি পেল, আর এ নেকির পরিমাণ হচ্ছে দশগুণ।” (তিরমিযী)
আমরা জানি, ফরজ ও ওয়াজিব ইবাদতের পাশাপাশি আমরা বিভিন্ন সময় নানা রকম নফল ইবাদত করে থাকি। প্রতিটি নফল ইবাদতেই আমরা নেকি পেয়ে থাকি। তন্মধ্যে কুরআন তিলাওয়াতের মতো নফল ইবাদতে আমরা দশগুণ বেশি নেকি হাসিল করি। সব মিলিয়ে কুরআন তিলাওয়াত সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত। রাসুল (স.) বলেন, "আমার উম্মতের সর্বাধিক ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে কুরআন পাঠ।” (বায়হাকি)
সুতরাং আমরা বলতে পারি যে, হাদিসটি পাঠে জামিলা বুঝতে পারে কুরআন তিলাওয়াত অধিক মর্যাদাপূর্ণ ইবাদত। এ উপলব্ধি থেকে জামিলা তার ছোট ভাইকে একজন আদর্শ আলেম ও হাফিজে কুরআন হিসেবে গড়ে তোলার সিদ্ধান্তে সম্মত হয়েছে। সুতরাং জামিলার মানসিকতা পরিবর্তনে সায়মার উদ্ধৃত হাদিসের ভূমিকা অপরিসীম।