জসিমের কাজটি চিহ্নিতপূর্বক তার ব্যাপারে জামিলার মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে জসিমের কাজটি সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধের অন্তর্ভুক্ত।
সৎকাজের আদেশ তথা ন্যায় ও ভালো কাজের নির্দেশ এবং অসৎ কাজের নিষেধ বা যাবতীয় মন্দ, খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। জসিম বোন বা নারীর প্রতি দুর্ব্যবহার বন্ধের জন্য বলেছেন, যা নাহি আনিল মুনকার বা অসৎ কাজের নিষেধের অন্তর্ভুক্ত। এ প্রেক্ষিতে জামিলার মন্তব্যটি যথার্থ।
সৎকাজের আদেশ সমাজে সৎ ও ন্যায়ে কার্যাবলির প্রসার ঘটায়। এর মাধ্যমে মানুষের মধ্যে সদাচরণ ও নৈতিক গুণাবলি বিকশিত হয়। আর অসৎ কাজের নিষেধ সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা ও নির্যাতনের মূল্যেৎপাটন করে। মানুষ এর মাধ্যমে ন্যায়-অন্যায়, ভালো-মন্দ বুঝতে শেখে ও ধীরে ধীরে সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করে। অন্যদিকে সমাজে সৎকাজের আদেশ না ও অসৎ কাজের নিষেধ না থাকলে সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত হয়। তাই সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ মানুষকে ধ্বংস থেকে বিরত রাখে।
সুতরাং বলা যায়, জসিমের কাজের প্রেক্ষিতে জামিলার মন্তব্য যথার্থ।