1 Answers
"গিবত করলে সমাজে হিংসা-বিদ্বেষ ও ফিতনা-ফাসাদ সৃষ্টি হয়; যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ক্ষতিগ্রস্ত করে।” শিক্ষকের এ মন্তব্য আমি যথার্থ বলে মনে করি।
সামাজিক জীব হিসেবে মানুষ একত্রে বসবাস করে। এক্ষেত্রে কেউ কাউকে হিংসার চোখে দেখলে সামাজিক জীবন হয়ে ওঠে দুর্বিষহ।। হিংসার কুফল হিসেবে মানুষের জীবনের অগ্রগতি থেমে যায়। মানুষের পতনের মূল কারণ হলো হিংসা-বিদ্বেষ। মানব চরিত্রের সবচেয়ে খারাপ দিক হলো হিংসা-বিদ্বেষ। কারণ হিংসা অন্যের ভালো দেখতে পারে না, অন্যকে ছোট মনে করে। হিংসা ইসলামি জীবনযাত্রায় চরম ও পরমভাবে আঘাত হানে। মহানবি (স.) বলেছেন, "পরস্পরের সদিচ্ছা বা শুভ কামনাই দীন (ইসলাম)।" পক্ষান্তরে, হিংসুক ব্যক্তি অন্যের ভালো দেখতে পারে না। সর্বদা সে মানুষের অকল্যাণ কামনা করে। কাজেই হিংসা-বিদ্বেষ ইসলামের পরিপন্থি কাজ। হিংসা-বিদ্বেষ সমাজে কলহ-বিবাদ এবং হানাহানি সৃষ্টি করে। মানুষের জীবনকে বিষিয়ে তোলে। সমাজ থেকে শান্তি উধাও হয়ে যায়। হিংসা সমাজে বিষবৃক্ষের জন্ম দেয়।
উপর্যুক্ত আলোচনার আলোকে প্রতীয়মান হয়, হিংসা-বিদ্বেষ পরিহার করে জীবন পরিচালনা করা কর্তব্য। কারণ গিবত থেকে সমাজে হিংসা-বিদ্বেষ ও ফিতনা-ফাসাদ সৃষ্টি এবং হিংসা-বিদ্বেষ ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।