1 Answers
বুশরা জন্ডিস রোগে আক্রান্ত। তাই তার মা তাকে গুরুপাক খাবার না দিয়ে হালকা খাবার দিচ্ছেন। তার এ পদক্ষেপটি সঠিক বলে আমি মনে করি।
জন্ডিস হলে চর্বিজাতীয় খাদ্যদ্রব্য পরিপাকে বিঘ্ন ঘটে, সে কারণে অতিরিক্ত মসলা ও গুরুপাক খাদ্য বর্জন করতে হবে। জন্ডিস রোগীর পথ্য পরিকল্পনায় জৈব মূল্যের প্রোটিন, শর্করা প্রধান খাদ্য এবং মাঝারি পরিমাণে স্নেহ ও ভিটামিনের ওপর গুরুত্ব দেয়া হয়। হালকা তেল-মসলা দিয়ে খাবার রান্না করতে হয়।
বুশরা জন্ডিসে আক্রান্ত। তাই তার মা তাকে গুরুপাক ও মসলা জাতীয় খাবার না দিয়ে হালকা খাবার দিচ্ছেন। এ ধরনের খাদ্য বুশরার হজমে সহায়ক হবে। প্রচুর ক্যালরির চাহিদা পূরণের জন্য বুশরাকে শর্করা জাতীয় খাবার দিতে হবে। এছাড়া তাকে প্রচুর পানি বিশেষ করে ডাবের পানি খেতে হবে। আখ, বাতাবী লেবু অথবা অন্যান্য ফলের রস তাকে - দেয়া যেতে পারে। এছাড়া তার জন্য গ্লুকোজের ব্যবস্থা করতে হবে। বুশরার রুচি ও হজমশক্তির উন্নতি হলে তাকে সুজি, ননীতোলা দুধ, নরম সিদ্ধ আটার রুটি, ভাত, আলু, গুড়, চিনি, মধু, পুডিং, পায়েস, ফল, ফলের রস, সবজি স্যুপ, মাছ, মুরগীর ঝোল ইত্যাদি খাবার দেয়া যেতে পারে।
পরিশেষে বলা যায়, বুশরার রোগ বিবেচনা করে তার মা তার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করেছেন।