1 Answers

দুর্ঘটনা উদ্‌ঘাটনে মৃদুল কান্তি বড়ুয়া কর্তৃক কমিটি গঠনের পদক্ষেপটি যথার্থ।

প্রতিষ্ঠান বা ঊর্ধ্বতনের পক্ষ থেকে অথবা আইন, বিধি গঠনতন্ত্রকালে বিশেষ কোনো কার্যসম্পাদনের ভার একাধিক ব্যক্তির ওপর ন্যস্ত হলে ঐ ব্যক্তিবর্গের সমন্টিকে কমিটি বলে। কমিটি বর্তমানকালে একটি বহুল ব্যবহৃত প্রশাসনিক ব্যবস্থা। প্রতিষ্ঠানে এমন কিছু কাজ থাকে যেখানে কমিটি গঠন করা অত্যাবশ্যক হয়ে পড়ে।

সাধারণত কমিটিতে একজন চেয়ারম্যান বা আহবায়ক থাকেন যিনি কমিটির সভায় সভাপতিত্ব করেন ও দায়িত্ব পালনে সমষ্টিগত প্রচেষ্টাকে জোরদার করেন। প্রয়োজনে কমিটির একজন সদস্য সচিবও করতে হতে পারে। কমিটির সকল সদস্য যে জন্য নিয়োজিত থাকেন তার উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত কাজ করে থাকেন।

শাপলা স্পিনিং মিলে একটি দুর্ঘটনা সংঘটিত হয়। কমিটি গঠনের মাধ্যমে উৎপাদন ব্যবস্থাপককে তা উদ্‌ঘাটনের দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি দুর্ঘটনা সংঘটিত হওয়ার কারণ নির্ণয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। তাই বলা যায়, দুর্ঘটনা উদ্‌ঘাটনে মৃদুল কান্তি বড়ুয়া কর্তৃক কমিটি গঠনের পদক্ষেপটি যথার্থ।

4 views

Related Questions