1 Answers

কাজের প্রকৃতি অনুযায়ী বিভাগ সৃষ্টি করে একজন করে বিশেষজ্ঞের অধীনে মৃদুল কান্তি বড়ুয়া প্রতিষ্ঠানে কার্যভিত্তিক সংগঠন কাঠামো চালু করেছেন।

কার্যভিত্তিক সংগঠন বলতে এমন এক ধরনের সংগঠনকে বুঝায় যেখানে ব্যবস্থাপনার কার্যাবলিকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এদের এক একটিকে এক একজন বিশেষজ্ঞের ওপর ন্যস্ত করা হয়।

উদ্দীপকে জনাব মৃদুল কান্তি বড়ুয়া শাপলা স্পিনিং মিলে কাজের প্রকৃতি অনুযায়ী কয়েকটি বিভাগ সৃষ্টি করে প্রত্যেকটি বিভাগ। একজন বিশেষজ্ঞের দায়িত্বে অর্পণ করেন। এ ধরনের বিভাগ সৃষ্টি করে কাজের দায়িত্ব সাধারণত কার্যভিত্তিক সংগঠনে হয়ে থাকে। তাই বলা যায়, কাজের প্রকৃতি অনুযায়ী বিভাগ সৃষ্টি করে একজন করে বিশেষজ্ঞের অধীনে মৃদুল কান্তি বড়ুয়া প্রতিষ্ঠানে কার্যভিত্তিক সংগঠন। কাঠামো চালু করেছেন।

5 views

Related Questions