1 Answers
মি. জহিরের প্রতিষ্ঠানে প্রথমত সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন কাঠামো প্রচলিত ছিল।
যখন কোনো সংগঠনে সরলরৈখিক কর্তৃত্ব ও সহযোগী কর্তৃত্ব একত্রে কর্মরত থাকে, তাকে সরলরৈখিক ও পদস্থকর্মী সংগঠন বলে। এরূপ সংগঠনের ক্ষেত্রে কর্তৃত্বরেখা ব্যবস্থাপনার শীর্ষস্তর হতে ক্রমান্বয়ে নিম্নস্তরে নেমে আসে।
উদ্দীপকের মি. জহিরের প্রতিষ্ঠানে প্রথম অবস্থায় প্রতিটি বিভাগের নির্বাহিগণ সরলরৈখিক কর্মী এবং তাদেরকে সহযোগিতা করার জন্য বিশেষজ্ঞ কর্মিগণ পদস্থকর্মী হিসেবে কর্মরত ছিল। এ ধরনের সংগঠন কাঠামোতে সরলরৈখিক কর্মকর্তাগণই ব্যবস্থাপনার মূল কর্তৃত্ব ভোগ করে। ফলে অনেক সময় তাদের স্বেচ্ছাচারী আচরণে বিশেষজ্ঞ কর্মীরা উপেক্ষিত হয়। এক্ষেত্রে মি. জহিরের প্রতিষ্ঠানেও একই ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে।
4 views
Answered