1 Answers

জনাব নাসরিনের প্রতিষ্ঠানে প্রথমে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল।

যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এক্ষেত্রে কর্তৃত্ব রেখার বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিগণ স্ব স্ব ক্ষেত্রে অধস্তন ব্যক্তিবর্গের ওপর অতিমাত্রায় কর্তৃত্বশালী থাকে। এটি সবচেয়ে সহজ প্রকৃতির সংগঠন কাঠামো। জটিলতামুক্ত ও সীমিত আয়তনবিশিষ্ট প্রতিষ্ঠানে এরূপ সংগঠন কাঠামো অধিক ব্যবহৃত হয়।

উদ্দীপকের জনাব নাসরিন একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। এতদিন প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত তিনি একাই গ্রহণ করলেও বর্তমানে প্রতিষ্ঠান বড় হওয়ায় এবং কাজের জটিলতা বৃদ্ধি পাওয়ায় সাংগঠনিক অবস্থার উন্নতির জন্য সাংগঠনিক কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন। তাই বলা যায়, প্রাথমিক পর্যায়ে কোম্পানির সংগঠন কাঠামো ছিল সরলরৈখিক সংগঠন।

4 views

Related Questions