জনাব সুমন কর্মকারের প্রতিষ্ঠানে প্রথমে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান ছিল? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
জনাব সুমন কর্মকারের প্রতিষ্ঠানে প্রথমে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল।
যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে তাকে সরলরৈখিক সংগঠন বলে। এক্ষেত্রে কর্তৃত্ব রেখার বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিগণ স্ব স্ব ক্ষেত্রে অধস্তন ব্যক্তিবর্গের ওপর অতিমাত্রায় কর্তৃত্বশালী থাকে। এটি সবচেয়ে সহজ প্রকৃতির সংগঠন কাঠামো।
উদ্দীপকে জনাব সুমন কর্মকার তার প্রতিষ্ঠানে পাঁচ ধরনের পণ্য উৎপাদন করেন। উৎপাদন ব্যবস্থাপক জনাব সুজিত সাহা দক্ষতার সাথেই পণ্য উৎপাদনের যাবতীয় কাজ তদারকি করছিলেন। এখানে উৎপাদন বিভাগের উৎপাদন ব্যবস্থাপক তার অধস্তন ব্যক্তিবর্গের ওপর কর্তৃত্বের তদারকি কাজ করেন। তাই বলা যায়, জনাব সুমন কর্মকারের প্রতিষ্ঠানে প্রথমে সরলরৈখিক সংগঠন কাঠামো বিদ্যমান ছিল।