1 Answers

উদ্দীপকে উল্লিখিত সংগঠন কাঠামো হলো- সরলরৈখিক সংগঠন। যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব উচ্চ পর্যায় থেকে ক্রমান্বয়ে নিম্ন পর্যায়ে এবং জবাবদিহিতা নিম্ন পর্যায় হতে উচ্চ পর্যায়ে হস্তান্তরিত হয়, তাকে সরলরৈখিক সংগঠন বলে।

উদ্দীপকে জনাব বেলাল একটি বড় ছাপাখানার শীর্ষ নির্বাহী। তার অধীনে সাতজন শাখা ব্যবস্থাপক কাজ করেন। জনাব বেলাল কার্য ভারাক্রান্ত হওয়ায় প্রতিষ্ঠানটি ঠিকমতো পরিচালনা করতে পারছেন না। তাই এখানে জবাবদিহিতার প্রবণতাও কম থাকে। প্রতিষ্ঠানের কর্মীরা তার আদেশ যথাযথভাবে পালন না করায় প্রতিষ্ঠানের উৎপাদনের গুণগত মান কমে যায়। অর্থাৎ উদ্দীপকের প্রতিষ্ঠানে সরলরৈখিক সংগঠন কাঠামোর আওতায় পরিচালিত হয়ে থাকে। এ সংগঠনে ক্ষমতা ও জবাবদিহিতা ক্রমশ হস্তান্তরিত হয়ে এখন এমন একটি কাঠামো সৃষ্টি করে যে, দেখতে অনেকটা সরলরেখার মতো মনে হওয়ায় এর নাম হয়েছে সরলরৈখিক সংগঠন। তাই বলা যায় উদ্দীপকের সংগঠন কাঠামোটি সরলরৈখিক সংগঠন কাঠামো।

4 views

Related Questions