1 Answers

বিশেষজ্ঞ কর্মীর তত্ত্বাবধানে বিভাগের কার্যাবলি পরিচালনা করার ফলে বিউটি এ্যাপারেলস লি.-এর সংগঠন কাঠামো কার্যভিত্তিক সংগঠন কাঠামো ধারণ করেছে।

কার্যভিত্তিক সংগঠন বলতে এমন এক ধরনের সংগঠনকে বুঝায় খোনে ব্যবস্থাপনার কার্যাবলিকে কাজের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এদের এক একটিকে এক একজন বিশেষজ্ঞের ওপর ন্যস্ত করা হয়। এরূপ সংগঠনে বিশেষজ্ঞদের উপদেষ্টা হিসেবে নিয়োগ না করে সরাসরি নির্বাহী হিসেবে নিয়োগ করা হয়ে থাকে। 

উদ্দীপকে 'বিউটি এ্যাপারেলস্ লি.' কোম্পানিটি তাদের প্রতিষ্ঠানের কাজগুলোকে প্রকৃতি অনুযায়ী ভাগ করে এক একজন বিশেষজ্ঞ কর্মীর তত্ত্বাবধানে পরিচালনা করছেন। তাই বলা যায়, বিশেষজ্ঞ কর্মীর তত্ত্বাবধানে বিভাগের কার্যাবলি পরিচালনা করার ফলে বিউটি এ্যাপারেলস লি.-এর সংগঠন কাঠামো কার্যভিত্তিক সংগঠন কাঠামো ধারণ করেছে।

4 views

Related Questions