1 Answers

আদেশের ঐক্য নীতির ব্যর্থতায় ইস্তি স্পিনিং মিলের উৎপাদনকার্য ব্যাহত হয়।

একজন কর্মীর আদেশদাতা হবেন মাত্র একজন ব্যক্তি, এটা নিশ্চিত করার নীতিকে আদেশের ঐক্য নীতি বলে। একজন ব্যক্তি বা বিভাগ যদি একাধিক ব্যক্তি বা ঊর্ধ্বতনের নিকট থেকে আদেশ পান তবে কর্মীদের মাঝে দ্বিধা-দ্বন্দ্বের সৃষ্টি হবে। কিন্তু আদেশের ধারা একক উৎস হতে অব্যাহত থাকলে তা পালনে কর্মীদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্বের সৃষ্টি হয় না।

উদ্দীপকে ইস্তি স্পিনিং মিলের উৎপাদন ব্যবস্থাপক সুপারভাইজরকে নির্দিষ্ট পদ্ধতিতে উৎপাদন পরিচালনা করতে বলেন কিন্তু নির্বাহী প্রকৌশলী অন্যভাবে কাজ শেষ করতে বলেন। সুপারভাইজর দুই জনের নিকট থেকে নির্দেশনা পেয়ে বিপাকে পড়ে যান। তিনি বিভ্রান্ত হয়ে যান কার আদেশ পালন করবেন। ফলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যা প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়।

4 views

Related Questions