1 Answers

জনাব শাহজাহান কামাল ব্যবস্থাপনার নির্দেশনা কাজটি সঠিকভাবে প্রয়োগ না করায় যথাসময়ে উৎপাদনকার্য সম্পাদিত হয় নি। অধস্তন জনশক্তিকে প্রয়োজনীয় নির্দেশনা, তত্ত্বাবধান, উপদেশ ও পরামর্শ প্রদান এবং অনুসরণকার্যকে নির্দেশনা বলে। অর্থাৎ কোন কাজ কার দ্বারা, কীভাবে সম্পাদন করতে হবে তা কর্মীকে বুঝিয়ে দেওয়াই হলো নির্দেশনা।

উদ্দীপকে জনাব শাহজাহান কামাল তার প্রতিষ্ঠানের কর্মীদের কার্যসম্পাদনের আদেশ দিলেও যথাসময়ে পরামর্শ দেন না। কর্মীরা সঠিকভাবে কাজ করছে কিনা বা করতে পারছে কিনা তা তিনি তত্ত্বাবধান করেন নি। ফলে কর্মীরা ঠিকমতো উৎপাদন শেষ করতে পারেন নি। কিন্তু তিনি যদি কর্মীদের কাজের খোঁজ-খবর নিতেন, কোনো সমস্যা দেখা দিলে সেভাবে পরামর্শ বা নির্দেশনা দিতেন তাহলে কর্মীরা সঠিক সময়ে উৎপাদন শেষ করতে পারত।

6 views

Related Questions