1 Answers

ব্যবস্থাপনার সমন্বয়সাধন কাজটি যথাযথভাবে সম্পন্ন না হওয়ায় মিতা ইন্ডাস্ট্রিজ ক্ষতির সম্মুখীন হয়েছে।

বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে একসূত্রে গ্রথিত ও সংযুক্ত করার কাজকে সমন্বয় বলে। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও বিভাগ কাজ করে। প্রতিটি ব্যক্তি ও বিভাগ যদি নিজেদের ইচ্ছেমতো কাজ করে, অন্যের সাথে নিজের কাজের সমন্বয় বা সংযুক্তির বিষয়টি না ভাবে তবে দেখা যাবে এক পর্যায়ে সামগ্রিক কাজে প্রচণ্ড বিশৃঙ্খলা দেখা দিবে এবং প্রতিষ্ঠানের লক্ষ্যার্জন ব্যাহত হবে। ফলে প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হবে। প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত পরিমাণ উৎপাদনের জন্য ক্রয় বিভাগ যদি সে পরিমাণ কাঁচামাল সরবরাহ না করে তবে উৎপাদন বিভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না। এজন্য সমন্বয়ের প্রয়োজন।

উদ্দীপকের মিতা সোপ ইন্ডাস্ট্রিজের সাপ্তাহিক উৎপাদন ক্ষমতা ৫০,০০০ একক। সে অনুপাতে উৎপাদন বিভাগে কর্মী নিয়োজিত আছে। কাঙ্ক্ষিত পরিমাণ সাবান উৎপাদনের জন্য প্রতি সপ্তাহে ৫ টন কাঁচামাল প্রয়োজন। প্রতিষ্ঠানটির ক্রয় বিভাগ প্রতি সপ্তাহে গড়ে ৩/৪ টন কাঁচামাল ক্রয় ও সরবরাহ করে। ফলে উৎপাদন বিভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না। এ থেকে বোঝা যায়, ব্যবস্থাপনার কাজের মধ্যে সমন্বয়হীনতার অভাব রয়েছে। যার কারণে উদ্দীপকের মিতা সোপ ইন্ডাস্ট্রিজ ক্ষতির সম্মুখীন হয়েছে।

4 views

Related Questions