1 Answers

ব্যবস্থাপনার সমন্বয়ের কাজটি যথাযথভাবে সম্পাদন করলে উদ্দীপকে বর্ণিত সমস্যা নিরসনপূর্বক উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি ও বিভাগের প্রচেষ্টাবলিকে একসাথে গ্রথিত, সংযুক্ত ও সুসংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে। সুষ্ঠু সমন্বয় ছাড়া বর্তমানকালে কোনো প্রতিষ্ঠানের 'পক্ষেই বৃহদায়তন উৎপাদন সম্ভব নয়। কারণ সমন্বয় প্রতিষ্ঠানের সকল স্তরের কাজের মধ্যে সেতুবন্ধ সৃষ্টি করে-যার ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের সকল কর্মপ্রয়াস স্বাচ্ছন্দ্যে একক লক্ষ্যপানে ধাবিত হয় এবং লক্ষ্যার্জন নিশ্চিত হয়।

উদ্দীপকে জাগোয়ার করপোরেশনের চারটি বিভাগ রয়েছে। উৎপাদন বিভাগ ২০১৬ সালের জন্য ৫০০০ একক উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। সে অনুযায়ী অর্থ বিভাগ অর্থ বরাদ্দ না করায় উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে ১০০০ একক কম হয়। অন্যদিকে মানবসম্পদ বিভাগ উৎপাদন বিভাগে অতিরিক্ত লোক নিয়োগ করে খরচ বাড়িয়ে দেয়। কিন্তু রক্ষণাবেক্ষণ বিভাগে লোক স্বল্পতার কারণে নষ্ট মেশিন ঠিক করতে না পারায় উৎপাদনের ব্যাঘাট ঘটে। মূলত প্রতিষ্ঠানটিতে প্রতিটি বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব পরিলক্ষিত হয়। যার দরুন উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তাই প্রতিষ্ঠানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে সকল বিভাগের মধ্যে সমন্বয়সাধন করা প্রয়োজন।

সুতরাং ব্যবস্থাপনার সমন্বয় কাজটি যথাযথভাবে সম্পাদন করলে উদ্দীপকে বর্ণিত সমস্যা নিরসনপূর্বক উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

6 views

Related Questions