1 Answers
নীলগিরি কোম্পানিকে ২০১৬ সালে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শীর্ষ ব্যবস্থাপনার সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।
এ পর্যায়ে বিচ্যুতি বা অসঙ্গতি দূর করার জন্য বিভিন্ন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে কাজের কোনো ত্রুটি ঘটলে তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়। যেমন- নির্দেশনায় কোনো ত্রুটি থাকলে তা সংশোধন, অধীনস্থদের প্রশিক্ষণ বা মানোন্নয়ন, প্রণোদনার উন্নয়ন ও প্রয়োজনে দোষী ব্যক্তিদের শাস্তি প্রদান, উপায়-উপকরণাদির মানোন্নয়ন, বাজার সম্প্রসারণের জন্য কার্যব্যবস্থা গ্রহণ, পরিকল্পনার সংশোধন বা রদবদল ইত্যাদি।
উদ্দীপকে নীলগিরি কোম্পানি ২০১৬ সালের জানুয়ারি মাসে তাদের বার্ষিক উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬ লক্ষ একক নির্ধারণ করে। কিন্তু বাস্তবে দেখা যায় বছর শেষে তাদের প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। উক্ত প্রতিষ্ঠান কেন তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি সেজন্য প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন কর্মীরা অন্যত্র চাকরি ছেড়ে চলে যাচ্ছে তার কারণ খুঁজে বের করতে হবে।
নীলগিরি কোম্পানিকে তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা আনতে হবে। তারা কেন চাকরি ছেড়ে অন্যত্র যায় তার কারণ খুঁজে বের করে তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। যদি প্রতিষ্ঠানের কর্মীদের পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা হয় সেক্ষেত্রে পরিকল্পনায় প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। তাদের সুযোগ-সুবিধা বিবেচনা করে নতুন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তাই যদি প্রতিষ্ঠান তার পরিকল্পনায় সংশোধন আনে তাহলে ২০১৬ সালে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে।