1 Answers
উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে মি. সায়েমের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য ব্যবস্থাপনার উপযুক্ত কাজটি হলো উক্ত প্রতিষ্ঠানে আদেশের ঐক্য নীতি কার্যকরপূর্বক প্রেষণাদান।
আদেশের ঐক্যনীতির মূলকথা হলো একজন অধস্তন কর্মীকে শুধু একজন নির্বাহী কার্যাদেশ দেবে। ফেয়লের এ নীতির ফলে কর্মীদের দ্বৈত আদেশ দেওয়ার সুযোগ থাকে না। ফলে কর্মীদের একটি কাজের জন্য একাধিক উর্ধ্বতন নির্বাহীর আদেশ পালন করতে হয় না। এতে ভুল বুঝাবুঝির সম্ভাবনা থাকে না।
উদ্দীপকে দেখা যায়, দু'জন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে গরমিল থাকায় মি. সায়েমের পক্ষে সুষ্ঠুভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ সম্পাদন করতে সমস্যা হচ্ছে। ফলে সিদ্ধান্তহীনতার কারণে মি. সায়েমের কর্মদক্ষতা হ্রাস পায়। এজন্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আদেশের ঐক্যনীতি মেনে চলা একান্ত আবশ্যক।
উদ্দীপকে আরও দেখা যায়, মি. সায়েম দীর্ঘ ৩ বছর যাবত একই প্রতিষ্ঠানে কাজ করলেও তার বেতন বাড়ানো হয়নি। এজন্যে তিনি কাজে মন বসাতে পারছেন না। তাই মি. সায়েমের বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে কার্যকর পাদক্ষেপ গ্রহণ করলে তার কাজে আগ্রহসহ কর্মদক্ষতা ও বৃদ্ধি পাবে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতিতে মি. সায়েমের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য ব্যবস্থাপনার উপযুক্ত কাজটি হলো উক্ত প্রতিষ্ঠানে আদেশের ঐক্য নীতি কার্যকরপূর্বক প্রেষণাদান।