1 Answers
উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতির অভাবে মি. সায়েমের কাজ করতে সমস্যা হচ্ছে।
ব্যবস্থাপনায় আদেশের ঐক্য নীতি অন্যতম মূলনীতি হিসেবে বিবেচিত। এ নীতি অনুযায়ী একজনমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা কর্মিগণ আদিষ্ট হবেন। ঊর্ধ্বতন কর্মকর্তা বা বস একাধিক হলে কর্মীর পক্ষে সকলের আদেশ-পালনে সমস্যা দেখা দেয় এবং প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সাধারণভাবে যেকোনো প্রতিষ্ঠানেই আদেশের ঐক্য বজায় রেখে কার্যাবলি সম্পাদন করা হলে ঐ প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় থাকে। এজন্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আদেশের ঐক্য নীতি মেনে চলা একান্ত আবশ্যক।
উদ্দীপকে দেখা যায়, মি. সায়েম একটি সিরামিকস কোম্পানির জুনিয়র অফিসার। তিনি স্বীয় কাজের জন্য উর্ধ্বতন কর্মকর্তা মি. সাঈদ এর। নিকট দায়বদ্ধ থাকেন। আর মি, সাঈদ এর বস হলেন মি. তানভীর। সম্প্রতি মি. সাঈদ এর বস মি. তানভীর মি. সায়েমকে বিভিন্ন বিষয়ে নির্দেশ দিচ্ছেন যা মি. সাঈদ এর নির্দেশনার সাথে সাংঘর্ষিক। ফলে দু'জন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে গরমিল থাকায় মি. সায়েমের পক্ষে সুষ্ঠুভাবে সিদ্ধান্ত নিয়ে কাজ সম্পাদন করতে সমস্যা হচ্ছে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত পরিস্থিতিতে ব্যবস্থাপনার আদেশের ঐক্য নীতির অভাবে মি, সায়েমের কাজ করতে সমস্যা হচ্ছে।