1 Answers

উদ্দীপকে মি, তরফদারের প্রতিষ্ঠানে সংগঠনের সুসংজ্ঞায়িত দায়িত্ব ও কর্তৃত্ব নীতির অভাবে বিভাগগুলোর মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মীদের কর্তৃত্ব ও দায়িত্ব সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে হবে যাতে প্রত্যেকেই নিজস্ব করণীয় সম্পর্কে সঠিক ও সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে। এতে জবাবদিহিতা নিশ্চিত করাও সহজ হয়।

উদ্দীপকে মহাব্যবস্থাপক মি. তরফদারের প্রতিষ্ঠানে সুসংজ্ঞায়িত দায়িত্ব ও কর্তৃত্বের অভাব ছিল। ফলে তার প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ ও অন্যান্য বিভাগের দায়িত্ব ঠিকভাবে বুঝে না দেওয়ায় ও জবাবদিহিতা না থাকায় দ্বন্দ্বের সৃষ্টি হয়। এক্ষেত্রে দায়িত্ব ও কর্তৃত্বের সুস্পষ্ট বর্ণনা ও তার যথাযথ অনুসরণ একটি ভালো সংগঠনের গুরুত্বপূর্ণ গুণ। প্রতিষ্ঠান যত বড় হয় বা এর কাজ যত জটিল হয় ততই সেখানে বিভিন্ন ধরনের বিভাগ প্রতিষ্ঠা ও ব্যক্তি নিয়োগের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি ও বিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে বর্ণনা করা না হলে ভুল বুঝাবুঝি ও জটিলতা সৃষ্টির সম্ভাবনা থাকে। তাই একজন ভালো সংগঠক তার প্রতিষ্ঠানের উপর হতে নিচ পর্যন্ত সকল পদে কর্মরত ব্যক্তিদের দায়িত্ব ও কর্তৃত্ব সুসংগঠিত করার প্রয়াস পেয়ে থাকেন। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে দায়িত্ব ও কর্তৃত্বের অভাবে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

6 views

Related Questions