1 Answers
শৃঙ্খলা নীতির অবর্তমানে অনীল সাহার ফ্যাশনস কোম্পানিতে কর্মীদের মধ্যে দায়িত্ব পালনে অনীহা দেখা দিচ্ছে।
যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে স্থাপনের নীতিকে ব্যবস্থাপনায় শৃঙ্খলার নীতি বলে। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো না গেলে কখনই তার নিকট থেকে কাঙ্ক্ষিত ফল অর্জন করা যায় না। প্রতিষ্ঠানে যোগ্যতার চেয়ে যদি ব্যক্তিগত সম্পর্ক, রেফারেন্স, অদক্ষতা-অযোগ্যতাকে লালন করা হয় তাহলে প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় থাকে না।
উদ্দীপকে অনীল সাহা তার কর্মীদের দক্ষতা অনুযায়ী মূল্যায়ন করেন। না। যে ব্যক্তি যে স্থানে অধিষ্ঠিত হওয়ার যোগ্য তিনি তাকে সে স্থানে নিয়োগ না করে অদক্ষ ব্যক্তিকে সে স্থানে নিয়োগ করেন। ফলে কর্মীরা দায়িত্ব পালনে আগ্রহ প্রকাশ করে না এবং প্রয়োজনীয় দায়িত্ব পালনে অনীহা সৃষ্টি হচ্ছে। তাই বলা যায়, শৃঙ্খলা নীতির অবর্তমানে অনীল সাহার ফ্যাশনস কোম্পানিতে কর্মীদের মধ্যে দায়িত্ব পালনে অনীহা দেখা দিচ্ছে।