1 Answers

ধারাবাহিকতার নীতির অবর্তমানে হোসনেয়ারা টেক্সটাইল লি. উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়।

যোগাযোগ প্রক্রিয়া ধারাবাহিকভাবে চালু রাখার নীতিকে ধারাবাহিকতার নীতি বলা হয়। প্রতিষ্ঠানে সব উপাদানের মধ্যে সুষ্ঠু যোগাযোগ প্রক্রিয়া চালু করলেই হবে না, বরং সকল উপাদানের সুষ্ঠু সমন্বয় প্রক্রিয়া ধারাবাহিকভাবে পরিচালনা করতে হয়। সমন্বয় প্রক্রিয়া ফলপ্রসূ করার জন্য প্রতিষ্ঠানের সকল পর্যায়ে নিয়মিতভাবে সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে।

উদ্দীপকে হোসনেয়ারা টেক্সটাইল লি. প্রথম ১০ দিনে ১২ হাজার মিটার কাপড় উৎপাদন করে। প্রতিষ্ঠানটি এ ধারাবাহিকতা রক্ষা করতে পারলে মাস শেষে ৩৬ হাজার মিটার কাপড় উৎপাদন করতে পারত। কিন্তু প্রতিষ্ঠানটি ধারাবাহিকতা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় ৩০ দিনে উৎপাদন করে ২৯ হাজার মিটার কাপড়। প্রতিষ্ঠানটিতে উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত সমন্বয় প্রক্রিয়া অবিরাম গতিতে চালাতে হবে। তাহলেই উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তাই বলা যায়, উদ্দীপকে হোসনেয়ারা টেক্সটাইল লি. ধারাবাহিকতার নীতির অবর্তমানে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হন।

6 views

Related Questions