1 Answers

ভবিষ্যতে প্রত্যাশিত ফলাফল অর্জনে হোসনেয়ারা টেক্সটাইলকে আমি ভারসাম্যের নীতি অনুসরণ করার পরামর্শ দেব।

বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজে সমতা বিধানের নীতিকে ভারসাম্যের নীতি বলে। প্রতিটি বিভাগ ও উপবিভাগের কাজে যদি ভারসাম্য স্থাপন করা যায় তবে সমন্বয় অনেক সহজ হয়।

উদ্দীপকে হোসনেয়ারা টেক্সটাইল লি.-এর লক্ষ্যমাত্রা ছিল ৩০ দিনে ৩০ হাজার মিটার কাপড় উৎপাদন করা। প্রতিষ্ঠ। নাট প্রথম ১০ দিনে ১২ হাজার মিটার কাপড় উৎপাদন করলেও ৩০ দিনে উৎপাদন করে ২৯ হাজার মিটার কাপড়। অর্থাৎ প্রতিষ্ঠানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয় নি। এখানে প্রতিষ্ঠানের উৎপাদনের মধ্যে ভারসাম্য আনয়ন করতে হবে যাতে মাসের শুরু ও শেষের দিকে উৎপাদনের ভারসাম্য বজায় থাকে। তবেই প্রতিষ্ঠান প্রত্যাশিত ফলাফল অর্জনে সমর্থ হবে।

তাই আমি পরামর্শ দিব ভবিষ্যতে প্রত্যাশিত ফলাফল অর্জনে হোসনেয়ারা টেক্সটাইল লি. যেন ভারসাম্যের নীতি অনুসরণ করে।

6 views

Related Questions