1 Answers

দক্ষ ও দায়িত্বশীল ব্যবস্থাপক নিয়োগ এবং সুষ্ঠু তদারকির মাধ্যমে বিটিটিবিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব বলে আমি মনে করি।

সরকার কর্তৃক জনগণের তথ্য সরবরাহে প্রতিষ্ঠিত সংগঠনটি হলো বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (BTTB)।

উদ্দীপকে দেখা যাচ্ছে, দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার পরিকল্পিত উপায়ে কাজ করে থাকে। তাই সহজে একস্থান হতে অন্যস্থানে প্রয়োজনীয় তথ্যাবলি দ্রুত বিনিময়ের সুবিধার্থে একটি বিশেষ প্রতিষ্ঠান স্থাপন করেছেন। অর্থাৎ সরকার BTTB প্রতিষ্ঠার মাধ্যমে জনগণকে দ্রুত তথ্য সরবরাহ করছে। সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও কতিপয় ব্যক্তির দক্ষতা ও আন্তরিকতার অভাবে BTTB নামক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি ক্রমাগত লোকসানের সম্মুখীন হচ্ছে। উদ্দীপকে যেহেতু উল্লেখ রয়েছে সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও কতিপয় ব্যক্তির দক্ষতা ও আন্তরিকতার অভাবে প্রতিষ্ঠানটি লোকসান দিচ্ছে তাই এ অবস্থা মোকাবিলা করার জন্য দক্ষ ও দায়িত্বশীল ব্যবস্থাপক ও সুষ্ঠু তদারকি প্রয়োজন।

সুতরাং সরকার কর্তৃক জনগণের তথ্য সরবরাহে প্রতিষ্ঠিত বিটিটিবি সংগঠনটিকে লাভজনক অবস্থায় নিয়ে যেতে দক্ষ ও দায়িত্বশীল ব্যবস্থাপক নিয়োগ এবং সুষ্ঠু তদারকির প্রয়োজন বলে আমি মনে করি।

5 views

Related Questions