1 Answers
নিয়ন্ত্রণ প্রক্রিয়া অবলম্বন করে তামিম ইকবাল যথাসময়ে উৎপাদন ও অর্ডার সরবরাহে সমর্থ হয়েছেন।
পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যাদি সম্পন্ন হয়েছে কিনা তা পরিমাপ, বিচ্যুতি ঘটলে তার কারণ নির্ণয় ও বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলে। প্রতিষ্ঠানে যেকোনো কাজ শুরুর পূর্বে পরিকল্পনা প্রণীত হয়। তার আলোকে উপায়-উপকরণাদিকে সংহত করা হয়ে থাকে। এরপর অধস্তনদের প্রয়োজনীয় নির্দেশনা ও প্রেষণা দেওয়া হয়। কার্য চলাচলে বিভিন্ন বিভাগের কাজে সমন্বয়সাধন করা হয়। এভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে পরিকল্পনামাফিক কাজ সম্পন্ন করা হয়। অর্থাৎ একটি কাজ বা পরিকল্পনাকে যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে লক্ষ্যার্জন করা যায়।
উদ্দীপকে তামিম ইকবাল চট্টগ্রামের আগ্রাবাদে তামিম ওয়্যার লি. নামক একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। দুই মাসের মধ্যে সরবরাহের শর্তে তিনি ইউরোপের একটি কোম্পানি থেকে ৫ লক্ষ প্যান্টের অর্ডার গ্রহণ করেন। যথাসময়ে অর্ডার সরবরাহের লক্ষ্যে প্রথম মাসে ৩ লক্ষ এবং দ্বিতীয় মাসে ২ লক্ষ প্যান্ট উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেন। একমাস পর দেখা গেল মাত্র ২ লক্ষ প্যান্ট তৈরি হয়েছে। এমতাবস্থায় তিনি কর্মীদের সাথে পরামর্শ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন অর্থাৎ নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেন।
তাই আমি মনে করি, নিয়ন্ত্রণ প্রক্রিয়া অবলম্বন করে তামিম ইকবাল যথাসময়ে উৎপাদন ও অর্ডার সরবরাহে সমর্থ হয়েছেন।