1 Answers

ফসল পাকা শুরু করার পর কতিপয় ধাপ অবলম্বন করলে কৃষক সুদেব তার উৎপাদিত ফসলের বীজ সঠিকভাবে সংরক্ষণ করতে পারবে।

মাঠ থেকে সংগৃহিত প্রক্রিয়াজাতকৃত বীজ বিভিন্ন পদ্ধতিতে সঠিকভাবে গুদামজাত করে রাখাকে বীজ সংরক্ষণ বলে। বীজ সংরক্ষণের ধাপগুলো হলো-

i. পরিষ্কার-পরিচ্ছন্নভাবে ফসল কাটা, মাড়াই ও বাছাই করা। 

ii. বীজকে সঠিক উপায়ে শুকিয়ে তার আর্দ্রতা শতকরা ৮-১০ ভাগে আনা। 

iii. পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য বীজের বস্তায় নিমের পাতা, নিমের শিকড়, আপেল বীজের গুঁড়া বা বিষকাটালি মেশানো। 

iv. ডোল বা মটকায় সংরক্ষণ করা।

পরিশেষে বলা যায়, কৃষক সুদেবের জমির ধান পাকা শুরুর পর সে উল্লিখিত ধাপগুলো অবলম্বন করলে তার উৎপাদিত ফসলের বীজ সঠিকভাবে সংরক্ষণ করতে পারবে বলে আমি মনে করি।

5 views

Related Questions