1 Answers
উদ্দীপকে কৃষক সুদেব ভালো বীজ সংরক্ষণের কলাকৌশল প্রয়োগের পরিকল্পনা করল।
বীজ সংরক্ষণের জন্য বীজ ফসল নির্বাচন মাঠে থাকতেই শুরু করতে হবে। বীজ ফসল মাঠে থাকতেই সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে যাতে বীজ ফসলে রোগ সংক্রমণ কিংবা অন্য কোনো বালাই দ্বারা আক্রান্ত না হয়। পরিপক্ক হওয়া মাত্র এই বীজ সংগ্রহ করে ঝাড়া, বাছা, শুকানো এমন যত্ন সহকারে করতে হবে যাতে বীজ আঘাতপ্রাপ্ত না হয়। এছাড়া বীজ সংগ্রহ করতে হবে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে। বীজকে দীর্ঘায়ু দান ও পোকার আক্রমণ থেকে রক্ষা করতে বীজ শুকানো প্রয়োজন। তাই পরবর্তী মৌসুমে ব্যবহারের নিমিত্তে বীজকে শুকিয়ে আর্দ্রতাকে ১২% বা তার নিচে নামিয়ে আনা আবশ্যক। ফসল মাঠে থাকা অবস্থায় তাকে বারবার মাঠ পরির্দশন করতে হবে যাতে ফসল পরিপক্ক হওয়ার সময় নিশ্চিত হওয়া যায়।
উপরিউক্ত কলাকৌশলগুলোর মাধ্যমে কৃষক সুদেব তার উন্নত ভালো বীজ সংরক্ষণের পরিকল্পনা বাস্তবায়ন করবে।