1 Answers

'খ' দেশটি তার প্রথমোক্ত কাজের মাধ্যমে পাঠ্যবইয়ের ইসলামি ভ্রাতৃত্ব সম্পর্কিত ১১ নং হাদিসের এক অংশের বাস্তবায়ন করেছে। পাঠ্যবইয়ের ১১ নং হাদিসটিতে বলা হয়েছে, তোমার অত্যাচারী ভাইকে সাহায্য করো এবং অত্যাচারিত ভাইকেও সাহায্য করো। যদি সে অত্যাচারী হয় তাহলে তাকে অত্যাচার থেকে নিবৃত্ত করো। আর যদি সে অত্যাচারিত হয় তবে তাকে সাহায্য করো। 'খ' দেশটির প্রথমোক্ত কাজে এ হাদিসে বর্ণিত অত্যাচারিত ভাইকে সাহায্যের বিষয়টি লক্ষণীয়।

জুলুম একটি অমার্জনীয় গর্হিত কাজ। ব্যক্তি থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত বিভিন্ন পক্ষকে প্রাপ্য হক ও অধিকার থেকে বঞ্চিত করা, কাউকে নিপীড়ন করা প্রভৃতি জুলুমের অন্তর্ভুক্ত। কোনো মুমিন ভাই এই জুলুম বা অত্যাচারের শিকার হলে অপর মুমিন ভাইয়ের কর্তব্য হলো তাকে অত্যাচার থেকে রক্ষা করা। 'গ' দেশের শাসক বহুদিন ধরে 'ক' দেশে অত্যাচার নির্যাতন চালাচ্ছিল। এতে সে দেশের মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠেছিল। এরূপ পরিস্থিতিতে 'খ' দেশটি 'ক' দেশের অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ায়, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে 'গ' দেশের নির্যাতন থেকে তাদেরকে রক্ষা করে। দেশের এ কাজে পাঠ্যবইয়ের ১১ নং হাদিসের এক অংশের বাস্তবায়নের চিত্রই ফুটে উঠেছে।

4 views

Related Questions