1 Answers
মিন্টু মিয়ার কাজের দায়িত্বহীনতা সম্পর্কিত হাদিসটি হলো- পাঠ্যবইয়ে বর্ণিত মুনাফিকের নিদর্শন সম্পর্কিত হাদিস। মুনাফিকের নিদর্শন সম্পর্কিত হাদিসে মুনাফিকদের সহজে চিহ্নিত করার জন্য তাদের তিনটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মহানবি (স) এক্ষেত্রে যে তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন তা হলো- মুনাফিকরা মিথ্যা বলে, প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং আমানতের খিয়ানত করে।
উদ্দীপকের মিন্টু মিয়ার কর্মকাণ্ডে মুনাফিকের তিনটি বৈশিষ্ট্যই প্রতিফলিত হয়েছে। তিনি মিথ্যা প্রতিশ্রুতি দেন অর্থাৎ তিনি মিথ্যাবাদী। আর একজন মুনাফিক যখন কথা বলে, অনর্গল মিথ্যা বলে। মিথ্যাচারিতা তাদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। সব ব্যাপারে এরা দোদুল্যমান অবস্থায় থাকে। কাজের সাথে এদের কথার এবং কথার সাথে এদের কাজের কোনো মিল নেই। মুনাফিকের দ্বিতীয় বৈশিষ্ট্য ওয়াদা ভঙ্গ করা। তারা কারো সাথে ওয়াদা করলে সে অনুযায়ী কাজ করে না বরং তার বিপরীত করে। উদ্দীপকের মিন্টু মিয়াও প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেন না। আবার তিনি বিভিন্ন প্রজেক্টের টাকা আত্মসাৎ করার মাধ্যমে আমানতের খিয়ানতও করেন, যা মুনাফিকের তৃতীয় বৈশিষ্ট্য। মুনাফিকের কাছে কোনো কিছু আমানত রাখা হলে তারা দ্বায়িত্বহীনতার পরিচয় দেয়। ইসলামে এ জাতীয় কাজ জঘন্য অপরাধ। আর যারা এ ধরনের কাজ করে তারা সমাজের জন্য খুবই ক্ষতিকর। এজন্যই আলোচ্য হাদিসে মুনাফিকদের চরিত্র উন্মোচন করা হয়েছে।