1 Answers

উদ্দীপকে সৌরব মিয়ার 'শাপলা ব্রেক ট্রেডিং' এর কর্মকাণ্ড পেটেন্টের আইনগত দিকের সাথে সম্পর্কিত।

পেটেন্ট হলো নতুন আবিষ্কৃত ও নিবন্ধিত পণ্য বা বস্তুর ওপর আবিষ্কারের এমন একচ্ছত্র অধিকার যার বলে আবিষ্কারক এটি তৈরি, উন্নয়ন, ব্যবহার ও বিক্রয়ের একক অধিকার ভোগ করে। তাছাড়া পেটেন্ট-এর ফলে আবিষ্কারক অন্যকে লাইসেন্সও প্রদান করতে পারেন।

উদ্দীপকে সৌরব মিয়া তার দীর্ঘদিনের কর্মদক্ষতার আলোকে দেশীয় পদ্ধতিতে গাড়ির ব্রেকসু তৈরির সিদ্ধান্ত নেন। তিনি প্রাথমিক অবস্থায় ব্যাপক অর্থ সংকট ও বাধার সম্মুখীন হলেও এক সময় তার জীবনে সাফল্য বয়ে আসে, তার উদ্ভাবিত নতুন ও স্বতন্ত্র এ মেশিনের জন্য সরকার থেকে পুরস্কার লাভ করেন এবং 'শাপলা ব্রেক ট্রেডিং' নামে এর অনুমোদন নিয়ে সিলমোহরকরণ করেন। তিনি যে পণ্য উৎপাদন করেন তা বিক্রয় করে ব্যাপক মুনাফা অর্জন করেন এবং দেশের অর্থনীতিকে ত্বরান্বিত করেন। তাই বলা যায়, উদ্দীপকে সৌরব মিয়ার 'শাপলা ব্রেক ট্রেডিং' এর কর্মকাণ্ড পেটেন্টের আইনগত দিকের সাথে সম্পর্কিত।

5 views

Related Questions