1 Answers
উদ্দীপকের 'তিন তারা মার্কা' ব্যবসায়ের ট্রেডমার্ক আইনের সাথে সম্পর্কিত।
কোনো উদ্যোক্তা বা প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্যকে অন্য উদ্যোক্তা বা প্রতিযোগী প্রতিষ্ঠানের উৎপাদিত অনুরূপ পণ্য হতে পৃথক বোঝানোর জন্য যে মার্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকেই ট্রেডমার্ক বলে। ট্রেডমার্ক আইনে মার্ক বলতে কোনো ডিভাইস, ব্র্যান্ড, শিরোনাম, লেবেল, টিকিট, নাম, স্বাক্ষর, শব্দ, প্রতীক, সংখ্যা, সংখ্যাযুক্ত উপাদান, রং এগুলোর যে কোনোরূপ সমন্বয়কে বোঝায়।
উদ্দীপকে মি. তালুকদার বাইরে থেকে সয়াবিন তৈল এনে প্যাকেটজাত করে 'তিন তারা মার্কা' নাম দিয়ে বাজারে বিক্রয় শুরু করেছিলেন। মি. তালুকদার তার প্যাকেটজাত দ্রব্যে 'তিন তারা মার্কা' নাম ব্যবহার করেন। যার ফলে তার প্যাকেটজাত দ্রব্যকে অন্যান্য কোম্পানির প্যাকেটজাত সমজাতীয় দ্রব্য থেকে পৃথক করে। মোটকথা ট্রেডমার্কের মূল বিষয় হলো অন্য পণ্য বা প্রতিষ্ঠান থেকে এর স্বাতন্ত্র্যতা বা ভিন্নতা। তাই এই 'তিন তারা মার্কা' নাম ব্যবসায়ের আইনগত দিক ট্রেডমার্কের সাথে সম্পর্কিত।