1 Answers

উদ্দীপকের আলোকে একাধিক ধাতব পদার্থের সংমিশ্রণের যুগটি তাম ও ব্রোঞ্জ যুগের সাথে সম্পর্কিত।

উদ্দীপকে দেখা যায়, বিভিন্ন সমাজ পরিক্রমায় মানব সমাজের বিভিন্ন সময় বা যুগ পরিলক্ষিত হয়। তবে সমাজ পরিবর্তনের ফলে কিছু ভিন্ন ভিন্ন যুগের আবির্ভাব হয়। কিছু যুগ আবার ধাতব পদার্থের নামে নামাংকিত হয়েছে। কিছু কিছু ধাতব পদার্থ আবার একাধিক ধাতব পদার্থের সংমিশ্রণে তৈরী। আমরা জানি, ইউরোপে তামা ও ব্রোঞ্জের যুগের প্রচলন হয় খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দে। উৎপত্তিগতভাবে তাম্রযুগ বলতে বুঝায় সেই যুগকে যখন মানুষের যন্ত্রপাতি ও অস্ত্র তৈরির শক্ত উপাদান ছিল তামা। ভারত, ইন্দোচীন ও চীনে প্রথমে তাম্র, পরে ব্রোঞ্জ এবং সর্বশেষ লৌহের প্রচলন শুরু হয়। অন্যদিকে, ব্রোঞ্জ ধাতুর নামানুসারে ব্রোঞ্জ যুগের নামকরণ করা হয়। গ্রিক ও চীনে ব্রোঞ্জ যুগের সূচনা ঘটে খ্রিষ্টপূর্ব ৩০০ অব্দে এবং ব্রিটেনে ঘটে খ্রিষ্টপূর্ব ১৯০০ অব্দে। সুতরাং বলা যায়, উদ্দীপকের আলোকে একাধিক ধাতব পদার্থের সংমিশ্রণে যুগটি হলো তাম ও ব্রোঞ্জ যুগ।

4 views

Related Questions