1 Answers

উদ্দীপকে ডায়িং সেকশন গড়তে মি. শাহেদের সম্পাদিত কাজ ব্যবস্থাপনার সংগঠন কাজের সাথে সম্পর্কিত। 

প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন মানবীয় ও অমানবীয় উপাদান সংগ্রহ, একত্রিকরণ, দায়িত্ব ও কর্তৃত্ব নির্ধারণই হলো সংগঠন।

উদ্দীপকে মি. শাহেদ নতুন একটা ডায়িং সেকশন গড়ে তুলতে যেয়ে তিনি এর কাজগুলোকে কতকগুলো ভাগে ভাগ করেন। প্রতিটা বিভাগের কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তৃত্ব বুঝিয়ে দেন। অতঃপর পারস্পরিক সম্পর্কও বলে দেওয়া হয়, যা সংগঠনসংক্রান্ত কাজের মধ্যে পড়ে। সংগঠনের মাধ্যমে প্রত্যেকের কাজ ও দায়িত্ব কী হবে, এদের ভেতরকার সম্পর্ক কেমন হবে, কার কতটুকু দায়িত্ব ও ক্ষমতা থাকবে, কার কী পদমর্যাদা থাকবে ইত্যাদি বিষয় নির্ধারণ করা হয়। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্যসমূহ অর্জনের নিমিত্তে প্রয়োজনীয় কার্য নির্ধারণ ও উক্ত কার্য সুনির্দিষ্টভাবে কর্মীদের মধ্যে বণ্টন করা হয়। তাই বলা যায়, উদ্দীপকের ডায়িং সেকশন গড়তে মি. শাহেদের সম্পাদিত কাজ ব্যবস্থাপনার সংগঠন কাজের সাথে সম্পর্কিত।

5 views

Related Questions