1 Answers
উদ্দীপকে সেশনের শুরুতে ব্যবস্থাপনার পরিকল্পনার কাজটি করা হয়েছে।
প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যাবলি নিবারণের জন্য পরিকল্পনা করা হয়ে থাকে। ভবিষ্যতে কী করা হবে, কীভাবে করা হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ হলো পরিকল্পনা। কখনও যেন পরিকল্পনার অনুপস্থিতি না ঘটে তাই এমনভাবে পরিকল্পনা প্রণয়ন করতে হবে যেন একটির কার্যকারিতা হারানোর সাথে সাথেই আরেকটি স্থাপিত হয়।
উদ্দীপকের মি. শাহিন একটা বড় প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক। তিনি মনে করেন প্রতিষ্ঠানের নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য উত্তম পরিকল্পনার বিকল্প নেই। এজন্যই তিনি কাজগুলো ধারাবাহিকভাবে সম্পাদন করেন এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সক্ষম হন।
5 views
Answered