1 Answers
উদ্দীপকে মি. মুস্তাকিম বছরের শুরুতে ব্যবস্থাপনার পরিকল্পনা প্রণয়ন কাজ করেন।
পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিকনির্দেশনা। অর্থাৎ ভবিষ্যতে কী কাজ করা হবে, কেন করা হবে, কে করবে, কীভাবে করবে, কখন করবে ইত্যাদি নির্ধারণ করাই হলো পরিকল্পনা।
উদ্দীপকে মি. মুস্তাকিম বছরের শুরুতে পরিকল্পনা প্রণয়ন করেন। তিনি উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ নির্ধারণের পাশাপাশি প্রতিষ্ঠানের জন্য আয়-ব্যয়ের একটি বাজেট তৈরি করেছিলেন। কারণ পরিকল্পনা মূলত প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ করে এবং সেই লক্ষ্য অর্জনের সম্ভাব্য উপায় নির্বাচন করে থাকে। আর তাই ব্যবস্থাপনার প্রথম কাজ হলো - পরিকল্পনা প্রণয়ন করা যাতে প্রতিষ্ঠানের বিক্রয়ের প্রকৃত পরিমাণ নিরুপণ করা যায়। তাই বলা যায় উদ্দীপকে মুস্তাকিম বছরের শুরুতে। ব্যবস্থাপনার পরিকল্পনার কাজটি করেছিলেন।