1 Answers
উদ্দীপকের জনাব মুনতাসীর ব্যবস্থাপনার সংগঠন কাঠামোর প্রচলন ঘটিয়েছেন।
ব্যবস্থাপনা সংগঠন হলো পূর্বনির্ধারিত লক্ষ্য ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যাদি শ্রেণিবদ্ধকরণ, উপায়-উপাদান সংহতকরণ, শ্রেণিবদ্ধ প্রত্যেক কাজ বা বিভাগের জন্য দায়িত্ব-কর্তৃত্ব নিরূপণ এবং কর্মরত প্রত্যেকটি বিভাগ ও ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণের প্রক্রিয়া।
উদ্দীপকের মমতা ফুড প্রোডাক্টস-এর বিক্রয় কার্যক্রম জনাব মুনতাসীরের তত্ত্বাবধায়নে সংঘটিত হয়। তিনি যেসব এলাকায় প্রথমে কাজ শুরু করবেন সেসব এলাকা নির্দিষ্ট করেন এবং প্রত্যেকটা ক্লাজের জন্য দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট করলেন। যেহেতু সংগঠনের কাজ হলো পূর্বনির্ধারিত লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যাবলি নির্ধারণ। তাই জনাব মুনতাসীর বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দক্ষ সংগঠন গড়ে তোলার প্রচেষ্টা করেন। এর মাধ্যমে তিনি দ্রুত প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সমর্থ হবেন বলে আশা করা যায়।