1 Answers

জনাব মাহতাব, জনাব রায়হান ও জনাব কাদের যথাক্রমে ব্যবস্থাপনার উচ্চ, মধ্যম ও নিম্ন স্তরে কর্মরত আছেন।

প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতিনির্ধারণ এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য, কৌশল ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে ব্যবস্থাপনার উচ্চ পর্যায় সম্পৃক্ত থাকে মধ্যম পর্যায় উচ্চ পর্যায়ে গৃহীত লক্ষ্য, নীতি, কৌশল ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ, উপায়-উপকরণাদি সংগঠিতকরণ, পরিচালনা, নেতৃত্ব প্রদান, সমন্বয় এবং নিয়ন্ত্রণকার্য পরিচালনা করে। মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা ও নীতি-কৌশল মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনাকে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে।

উদ্দীপকে মাহতাব কোম্পানির উদ্দেশ্য নির্ধারণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রণয়নকৌশল নির্ধারণ ও অর্থসংস্থানের মতো সিদ্ধান্তের সাথে জড়িত। জনাব রায়হান সিদ্ধান্তগুলো বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও সমন্বয়সাধন করে থাকেন। জনাব কাদের শ্রমিকদের কাছাকাছি থেকে কারখানার কার্য তদারকি করেন। যা যথাক্রমে ব্যবস্থাপনার উচ্চ, মধ্যম ও নিম্ন স্তরের ব্যবস্থাপনার সাথে সংগতিপূর্ণ। সুতরাং উদ্দীপকের জনাব মাহতাব, জনাব রায়হান ও জনাব কাদের যথাক্রমে ব্যবস্থাপনার উচ্চ, মধ্যম ও নিম্ন স্তরে কর্মরত আছেন।

5 views

Related Questions