1 Answers

জনাব মজিদ ব্যবস্থাপনার উচ্চস্তরে কর্মরত প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে নির্বাহীদের সমন্বয়ে গড়ে উঠা ব্যবস্থাপনাকে উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতিনির্ধারণ এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য কৌশল ও পরিকল্পনা প্রণয়নের সঙ্গে ব্যবস্থাপনার উচ্চ পর্যায় সম্পৃক্ত থাকে।

উদ্দীপকের জনাব মজিদ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত অর্থাৎ প্রতিষ্ঠানের নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করে থাকেন। যখন একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের লক্ষ্য, সিদ্ধান্ত, নীতিমালা, পরিকল্পনা ইত্যাদি প্রণয়ন করে থাকেন, তখন তাকে উচ্চস্তরের ব্যবস্থাপক বলা হয়। জনাব মজিদ ব্যবস্থাপনার উচ্চস্তরে কর্মরত। যেখানে তার 'সদ্ধান্ত গৃহীত হয় এবং কর্মপরিকল্পনা সম্পাদন করা হয়। তার পরিকল্পনা অনুযায়ী মধ্যম ও নিম্নস্তরের ব্যবস্থাপকগণ কার্য সম্পাদন করে থাকেন। প্রতিষ্ঠানের সফলতা ও ব্যর্থতা অনেক ক্ষেত্রে তার সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

5 views

Related Questions