1 Answers

উদ্দীপকে মি. চৌধুরী ব্যবস্থাপনার উচ্চস্তরে কর্মরত।

ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে স্তরে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, নীতিনির্ধারণ, অর্থসংস্থান, উদ্যোগ গ্রহণ, সংগঠন, আদেশ ও নির্দেশ দান, নিয়ন্ত্রণ ইত্যাদি কার্যাবলি সম্পাদন করা হয়, তাকে ব্যবস্থাপনার উচ্চস্তর বলে।

উদ্দীপকে মি. চৌধুরীর কর্মকান্ডের ওপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। তিনি প্রায়ই প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিমালা ও পরিকল্পনা প্রণয়ন করে থাকেন। অর্থাৎ তিনি প্রতিষ্ঠানের উচ্চস্তরে কর্মরত। এ পর্যায়ে তার পরিকল্পনা অনুযায়ী মধ্যম ও নিম্নস্তরের ব্যবস্থাপকগণ কার্যসম্পাদন করে থাকেন। ক্ষুদ্র ও দলীয় নির্বাহীদের সাথে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে তোলেন। এ স্তরের ব্যবস্থাপকগণ সার্বিকভাবে প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত থাকেন। তাই বলা যায়, উদ্দীপকের মি. চৌধুরী উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত।

5 views

Related Questions